Header Ads

Header ADS

প্রাচীন ঐতিহাসিক স্থান, জয়সাগর দিঘী |Ancient historic place, Jayasagar Dighi |Raiganj,sirajganj.


প্রাচীনঐতিহাসিক স্থান, জয়সাগর দিঘী |Ancient historic place, Jayasagar Dighi |Raiganj,sirajganj.

 


জয়সাগরদিঘী প্রাচীন ইতিহাসের সাক্ষী, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বেশ কয়েকটি প্রাচীন ঐতিহাসিক স্থান রয়েছে । তার মধ্যে অন্যতম ঐতিহাসিক ও প্রাচীন সাগরদিঘী । প্রাচীনকালে দীঘিটির দৈর্ঘ্য ছিল আধা মাইল, প্রস্থ ছিল  আধা মাইল এর  কিছু কম , অর্থাৎ আয়তন প্রায় ৫৮  একর ছিল । এটি তাড়াশ  থেকে ছয় মাইল উত্তর পূর্বে নিমগাছি হাটের পশ্চিমে অবস্থিত । ৪ পারে ২৮ টি বাধা ঘাট দিয়ে জয় সাগরদিঘী তৈরি করা হলেও, বর্তমানে এ  ঘাটের কোন চিহ্ন নাই ।  বল্লাল সেনের বংশধর রাজা অচ‍্যুত  সেনের দুর্গ ও  সেনানিবাস ছিল এই দিঘির পারে, এখন তা বিলুপ্ত হয়ে গেছে ।
 

জয় সাগর দিঘি ছাড়াও রাজা অচ‍্যুত সেন তাঁর সেনাপতি প্রতাপ এর নামে, প্রতাপ দিঘি, ভৃত‍্য উদয়ের নামে উদয় দিঘি এবং কন‍্যা ভদ্রাবতির নামে ভদ্রা দীঘি খনন করেন ।

বর্তমানে জয় সাগর  দিঘী তে চলছে মাছের চাষ । বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয় এই জয় সাগর দিঘিতে । ফিশারি র কাছ থেকে লিজ নিয়ে এলাকার মানুষজন এই মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছে ।

ব্যস্ত জীবনের ফাঁকে একটু সুযোগ করে ঘুরে আসতে পারেন,  প্রাচীন ইতিহাসের সাক্ষী সাগরদিঘী থেকে ।

বিস্তারিত প্রতিবেদনে


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.